বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

শান্তি-সমৃদ্ধি কামনায় শেষ হলো নারায়ণগঞ্জের জোড় ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুস‌লিম উম্মাহের শা‌ন্তি ও সমৃ‌দ্ধি কামনায় শেষ হয়েছে নারায়ণগঞ্জের জোড় ইজতেমা।টানা তিন দিনের আমবয়ানের পর ১১টি জেলার আলমী শূরার তাবলিগ জামাতের তিন চিল্লার সাথীদের নিয়ে আজ রোববার মোনাজাত ও দোয়ার মাধ্যমে এ জোড় শেষ হয়।

শুক্রবার থেকে শুরু হওয়া এ জোড়ে তাবলিগের সাথীরা ছাড়াও মোনাজাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় অংশ নেন হাজারো মুসল্লি। এসময় হাজারো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে নারায়ণগঞ্জ জেলা তাবলিগ মারকাজ মসজিদ।

আল্লাহর কাছে নিজেদের নৈকট্যলাভ এবং সুখ-শান্তি কামনায় আমিন আমিন ধ্বনিতে ইজতেমার প্রাঙ্গনে আল্লাহর দরবারে উপস্থিতির জানান দেন তারা। ধর্মপ্রাণ মুসলমানরা সুখ, শান্তি ও সমৃদ্ধির আশায় আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করেন একমনে।

ভারতের মাওলানা আকবর শরীফ আখেরি মোনাজাত পরিচালনা করেন। এর আগে, আজ সকালে বাদ ফজর আমবয়ান করেন তাবলিগের মুরব্বিরা।

এ বিষয়ে বরগুনা জামাতের জিম্মাদার জাকির হোসেন মাসদাইরী জানান, দেশের ১১টি জেলা অর্থাৎ ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা ও ঝালকাঠি জেলার তিন চিল্লার কয়েক হাজার সাথীদের নিয়ে জোড় অনুষ্ঠিত হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ