বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আজ মারকাযুদ দিরাসায় আসছেন দেওবন্দের মুফতি আব্দুল্লাহ মারুফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার মিরপুরস্থ শেওড়াপাড়ার উচ্চতর ইসলামি জ্ঞানচর্চা কেন্দ্র মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়া আসছেন ভারতের দারুল উলুম দেওবন্দের উচ্চতর ইসলামি গবেষণা অনুষদের পরিচালক ও প্রধান মুশরিফ মুফতি আব্দুল্লাহ মারুফী।

আজ সোমবার বাদ মাগরিব মারকাযের মিলনায়তনে অনুষ্ঠেয় 'সনদে হাদিস পর্যালোচনা ও রাবীদের শ্রেণিবিন্যাসে ভারসাম্য মানদণ্ড' শীর্ষক আন্তর্জাতিক ইসলামি সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনা করবেন তিনি।

সেমিনারে বাংলাদেশেরও একাধিক গবেষক আলেম উপস্থিত থাকবেন, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.এবিএম হিজবুল্লাহ, জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া-মিরপুর ৭ -এর মুহতামিম মুফতি খালেদ সাইফুল্লাহ, দারুল উলুম মিরপুর ১৩-এর মুহতামিম মুফতি রেজাউল হক মুহাম্মাদ আব্দুল্লাহ ও মুহাম্মাদপুরের মাদরাসাতুস সাহাবাহর মুহতামিম মাওলানা আমিনুর রহমান প্রমুখ।

মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়া-ঢাকার পরিচালক মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমীর সভাপতিত্বে এই সেমিনার বাদ ইশা আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ