বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

কুষ্টিয়ার খোকসা থানার ওসি প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

গতকাল রোববার রাতে তাকে কুষ্টিয়া পুলিশ লাইনে ক্লোজড করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, উপচেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দলটির দ্বিধা বিভক্ত নেতাদের সমর্থক ও কর্মীরা গত এক সপ্তাহে বেশ কয়েকটি হামলা-পাল্টা হামলায় জড়িয়ে পড়ে। এসব ঘটনাকে কেন্দ্র করে রোববার সন্ধ্যার পর কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয় থেকে ফ্যাক্স বার্তায় খোকসা থানার ওসি এবিএম মেহেদী মাসুদকে ক্লোজড করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আজাদ রহমান বলেন, খোকসা থানাও ওসি এবিএম মেহেদী মাসুদকে কুষ্টিয়া পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ