বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

কুড়িগ্রাম ট্রাক-অটো সংঘর্ষ; ইশা ছাত্র আন্দোলেন আরেক নেতার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুড়িগ্রামের ইজতেমার কাজে ব্যবহৃত গাড়িতে সড়ক দূর্ঘটনায় আহত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দীর্ঘ সময় আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার  রাত সাড়ে ৯ টায় রংপুরের একটি হাসপাতালে তিনি মারা যান বলে দলীয় সূত্রে জানা গেছে।

সোমবার কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের বীর প্রতীক তারামন বিবি বাইপাস চৌরাস্তায় বেলা দেড়টার দিকেট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন।

জানা যায়, আগামী ১৯-২১ ডিসেম্বর চরমোনাই ফজলুল হক মাদরাসায় ইজতেমা আয়োজন উপলক্ষ্যে ১৭/১৮জন শিক্ষার্থী বাঁশ সংগ্রহের জন্য ট্রাকে করে উলিপুরে যাচ্ছিল। পথে ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

সোমবারে নিহতরা হলেন টগরাইহাট এলাকার প্রতাপ গ্রামের আমিনুল ইসলামের ছেলে যোবায়ের বিল্লাহ,   তিনি ইশা ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার দফতর সম্পাদক ছিলেন। অন্যজন সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের আজম আলীর ছেলে আলিম (৩০)।

এছাড়া আহত ১৯ জনের মধ্যে ছয়জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো চিকিৎসাধীন রয়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ