বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

বগুড়ায় ইয়াবাসহ র‌্যাব সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শাজাহানপুর উপজেলায় এক হাজার পিস ইয়াবাসহ শাহিনুর রহমান (৩৮) নামে এক র‌্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ডোমনপুকুর ঠিকাদার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহিনুর রহমান গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার শিমুলতাইর গ্রামের বারেক সরকারের ছেলে। তিনি বর্তমানে র‌্যাব-৬ খুলনায় কর্মরত আছেন।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার প্যান্টের সামনের দুই পকেট থেকে এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, এর আগে শাহিনুর রহমান বগুড়ার মাঝিড়া ক্যান্টনমেন্টের সেনা সদস্য (কর্পোরাল) হিসেবে কর্মরত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ