শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮


প্রস্তুতি সম্পন্ন; দাওয়াতুল হকের কেন্দ্রীয় ইজতেমা শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ : জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, যাত্রাবাড়ী মাদরাসায় ৭ ডিসেম্বর, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মজলিসে দাওয়াতুল হকের ২৫ তম কেন্দ্রীয় ইজতেমা। ইতোমধ্যেই ইজতেমা উপলক্ষ্যে নানারকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

দাওয়াতুল হকের প্রচার সম্পাদক মাওলানা রিদওয়ান হাসান আওয়ার ইসলামকে জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে সুন্নতের এ অনন্য মাহফিল। এতে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম অংশ নিবেন। একই সঙ্গে বাংলাদেশের দেশবরেণ্য হারদুয়ী হজরতের খুলাফাগণ ইজতেমায় একত্রিত হবেন।

মজলিসে দাওয়াতুল হক মহানবী সা. এর জীবন, আদর্শ ও সুন্নত চর্চার একটি বিশেষ কেন্দ্র। দেশব্যাপী সাধারণ মানুষদের আজান, ইকামত, নামাজ, ওজু, জানাজাসহ সুন্নতের ব্যবহারিক জীবন শেখানো হয় এখান থেকে।

ইজতেমা সর্বস্তরের মানুষকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন যাত্রাবাড়ী মাদরাসার প্রিন্সিপাল, গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব ও দাওয়াতুল হকের আমির, বর্তমান বিশ্বের ইসলাহে উম্মতের অন্যতম রাহবার মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।

আনুষ্ঠানিকভাবে ইজতেমার মূলপর্ব ৭ ডিসেম্বর শনিবার ফজরের নামাজের পরপর শুরু হলেও প্রতিবারের মতো এবারও ৫ ডিসেম্বর বৃহস্পতিবার মাগরিবের পর চলবে কুরআনের তাফসির, তাফসির করবেন মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান। চলবে এশা পর্যন্ত। এশার পর হবে ইসলাহি মজলিস। চলবে মধ্যরাত পর্যন্ত।

পরেরদিন শুক্রবার হযরত জুমার নামাজ পড়াবেন যাত্রাবাড়ী শাহী মসজিদে। জুমার পর চলবে আবারও সালেকীনদের নিয়ে ইসলাহি বয়ান। এভাবে শনিবার পর্যন্ত চলমান থাকবে। শনিবার ফজরের পর দাওয়াতুল হকের ইজতেমার মূল পর্ব শুরু হবে। চলবে সারাদিনব্যাপী। সর্বশেষ মুনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে। মুনাজাত পরিচালনা করবেন হারদুয়ী হজরতের অন্যতম খলিফা মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।

যা থাকছে দিনব্যাপী ইজতেমায়

দিনব্যাপী এ কার্যক্রমকে সুবিধার্তে ৫ টি অধিবেশনে ভাগ করা হয়েছে। প্রথম অধিবেশন বাদ ফজর আল্লামা মাহমূদুল হাসানের স্বাগত বয়ানের মাধ্যমে শুরু হবে ইজতেমার কার্যক্রম। এরপর ইশরাকের নামাজ ও নাস্তার বিরতি।

সকাল ৯টা থেকে শুরু হবে দ্বিতীয় অধিবেশন। চলবে জোহর নামাজ পর্যন্ত