বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

গাইবান্ধায় ভুয়া এসআই আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধায় নজরুল ইসলাম লিমন (৩২) নামে ভুয়া এসআইকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) রাতে গাইবান্ধা সদর থানা পুলিশ রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর গ্রাম থেকে তাকে আটক করে।

এসময় তার কাছ থেকে এসআই পদের একটি ভুয়া আইডি কার্ড, দুই কপি পাসপোর্ট সাইজের পুলিশের পোশাক পরিহিত ছবি ও একটি ন্যাশনাল আইডি কার্ড উদ্ধার করা হয়। লিমন রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর গ্রামের বাবুল সরকারের ছেলে।

গাইবান্ধা সদর থানার ওসি খান মুহা. শাহারিয়ার জানান, সম্প্রতি গাইবান্ধা শহরের ডেভিট কোম্পানি পাড়ার আবুল হাসেমের ছেলে হাফিজুর রহমান লিটনের সঙ্গে নজরুল ইসলাম লিমনের পরিচয় হয়। এসময় নজরুল নিজেকে এসআই হিসাবে পরিচয় দেন। নজরুল সেই পরিচয়ের সূত্রে লিটননহ তিন যুবককে ‘জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর ফিল্ড অফিসার পদে চাকরি দেয়ার কথা বলে ১১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়।

পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন নজরুল আদৌ পুলিশ বাহিনীতে চাকরি করেন না। ফলে এনিয়ে গত বুধবার তারা গাইবান্ধা সদর থানায় একটি মামলা করেন।

তিনি আরও জানান, আটক নজরুলকে জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ