বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

কাভার্ডভ্যান-মাই‌ক্রোবাসের সংঘর্ষে একই প‌রিবা‌রের ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাই‌লের বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় কাভার্ডভ্যানকে মাই‌ক্রোবাস ধাক্কা দিলে একই প‌রিবা‌রের তিনজন নিহত হ‌য়ে‌ছেন। নিহতরা সবাই মাই‌ক্রোবাস যাত্রী বলে জানা গেছে। এ‌তে আ‌হত হ‌য়ে‌ছে আ‌রও দুইজন।

আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজ‌নের ম‌ধ্যে দুইজন নারী। হতাহ‌তদের বা‌ড়ি সিরাজগঞ্জ সদর থানায় ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

এ‌দি‌কে দুর্ঘটনার পর মহাসড়‌কে যানজ‌টের সৃ‌ষ্টি হয়। প‌রে দুর্ঘটনা কব‌লিত গা‌ড়ি দু‌টি উদ্ধার করার পর সড়‌কে যান চলাচল স্বাভা‌বিক হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অ‌ফিসার ইনচার্জ কাজী আয়বুর রহমান জানান, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা মাই‌ক্রোবাস ও কাভার্ডভ্যান‌টি সেতু পাড় হওয়ার পর সেতুপূর্ব টোলপ্লাজা সংলগ্ন এলাকায় পৌঁছা‌লে মাইক্রোবাস‌টি কাভার্ড‌ভ্যান‌টি‌কে ধাক্কা দেয়। এ‌তে মাই‌ক্রোবা‌সে থাকা দুই নারীসহ তিনজন ঘটনাস্থ‌লে নিহত হ‌য়ে‌ছেন।

তাৎক্ষ‌ণিকভা‌বে নিহ‌তের নাম প‌রিচয় জানা যায়‌নি। ত‌বে তারা একই প‌রিবা‌রের। তা‌দের বা‌ড়ি সিরাজগঞ্জ ব‌লে জানা গে‌ছে। দুর্ঘটনা কব‌লিত প‌রিবহন দু‌টি ও লাশ থানায় রাখা হ‌য়ে‌ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ