বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ১৫ জন। প্রাথমিকভাবে নিহত ও নিখোঁজদের পরিচয় জানা যায়নি।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে প্রচণ্ড কুয়াশা ছিল বলে জানা গেছে।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহা. মোস্তাফিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে কুয়াশা কেটে গেলে নৌ-পুলিশ সদস্যরা উদ্ধার অভিযানে যাবে বলে জানান তিনি।

গভীর রাতে মেঘনা নদীতে ঢাকা থেকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ