বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি

বরিশালে ৩ জনকে হত্যা: পুত্রবধূ তিন দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালে একই পরিবারের ৩ জনকে হত্যার ঘটনায় গ্রেফতার পুত্রবধূ মিশরাত জাহান মিশুকে (৩২) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকেল পৌনে ৪টায় মিশরাত জাহান মিশুকে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বানারীপাড়া) আদালতে হাজির করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা শিশির কুমার পাল ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালতের বিচারক মনিরুজ্জামান শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

গ্রেফতারকৃত পুত্রবধূ নিহত মরিয়মের (৭০) বড় ছেলে কুয়েত প্রবাসী হাফেজ আব্দুর রবের স্ত্রী।

বানারীপাড়া থানার জিআরও শাম্মী আক্তার সাথি জানান, ওই হত্যার ঘটনায় প্রধান আসামি জাকিরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শোনার পর রোববার (৮ ডিসেম্বর) বিকেল ৩টায় মিশরাত জাহান মিশুকে গ্রেফতার করা হয়। এর আগে দুই আসামি জা‌কির হোসেন (৪০) ও জুয়েল হাওলাদারকে (৩২) গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের সাবেক আলম মেম্বার বাড়ির কুয়েত প্রবাসী হাফেজ আব্দুর রবের বাসার তিন জনকে হত্যা করা হয়। গত শুক্রবার (৬ ডিসেম্বর) গভীর রাতে এ হত্যার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রবাসী আব্দুর রবের মা মরিয়ম বেগম, খালাত ভাই মুহা. ইউসুফ এবং ভগ্নীপতি শফিকুল আলম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ