বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যানের বাড়িতে অস্ত্রের কারখানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেনের বাড়িতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ওই চেয়ারম্যানের হোরারবাগ গ্রামের বাড়িতে অভিযান চালায় ‌র‌্যাব।

র‌্যাব সূত্র জানায়, অভিযানের সময় ঘটনাস্থল থেকে পিস্তল, ওয়ান শ্যুটার গান তৈরির বেশকিছু সরঞ্জাম, একটি ওয়ান শ্যুটার গান ও দুটি বুলেটও পাওয়া গেছে। তবে এ সময় সেখানে চেয়ারম্যান এবং তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) কাজী মুহা. তারেক আজিজ বলেন, সীমানার দেয়াল দিয়ে ঘেরা চেয়ারম্যান বেলাল হোসেনের বাড়ির ভেতরে বাঁশের তৈরি একটি ঘরে অস্ত্রের কারখানা পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান শুরু করি। চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের কাউকে পাওয়া যায়নি। তারা অস্ত্র কারখানার সঙ্গে সম্পৃক্ত কি না সেটা তদন্ত করব।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, চেয়ারম্যান বাড়ির সীমানা দেওয়ালের মধ্যে অস্ত্র কারখানার সন্ধান পেলেও এতে চেয়ারম্যানের সম্পৃক্ততা আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযান চালিয়েছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ