বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

দ্বিগুণ দামে পেঁয়াজ বিক্রি করায় ডিলারের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারিভাবে সরবরাহকৃত ৪৫ টাকার পেঁয়াজ ৮০ টাকায় বাজারে বিক্রির দায়ে ঠাকুরগাঁওয়ে এক ডিলারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন।

জানা যায়, দণ্ডপ্রাপ্ত ডিলার সদর উপজেলার রুহিয়া এলাকার আসিরুদ্দীনের ছেলে আশরাফুল ইসলাম।

আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল শনিবার সদর উপজেলার ২২টি পয়েন্টে উপজেলা প্রশাসনের নিয়োগপ্রাপ্ত ডিলারদের মাধ্যমে ৫২ টাকা কেজিতে পেয়াজ বিক্রি শুরু হয়। কিন্তু সন্ধ্যাবেলা আশরাফুল শহরের বাসস্ট্যান্ড বাজারে সেই পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি করছিল। স্থানীয়রা অভিযোগের ভিত্তিতে রোববার সকালে তাকে আটক করি।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল দোষ স্বীকার করেন। তিনি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা থেকে অবৈধভাবে পেঁয়াজ এনে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ডে বিক্রি করছিলেন। তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেই সঙ্গে তার ডিলার অনুমোদন বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ