বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

নেজামে ইসলাম পার্টির ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার নতুন কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন বাপ্পি
ময়মনসিংহ থেকে

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ময়মনসিংহ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জেলা শাখা ও মহানগর শাখার নতুন কমিটিও ঘোষণা করেছে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

গতকাল(শনিবার) বাদ আছর নগরীর থানাঘাটস্থ উৎসব কমিউনিটি সেন্টারে সংগঠনের জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু তাহের খানের সভাপতিত্বেএ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে হাফেজ মাওলানা আজিজুলকে আমীর ও মুফতি শরীফুর রহমানকে সেক্রেটারী মনোনীত করে ময়মনসিংহ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। একই সময়ে হাফেজ মাওলানা ওমর ফারুককে আমীর ও হাফেজ মাওলানা সাইদুল মালেককে সেক্রেটারী করে মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজি। তিনি বলেন, ভারত উপমহাদেশে উলামায়ে আক্বাবীরগণ যেভাবে ইসলামী রাজনীতিতে অগ্রসর হয়েছিলেন, সে ক্ষেত্রে আমরা অনেক পিছনে পড়েছি। আমরা আমাদের উত্তরসূরীদের পথ থেকে দূরে আছি। উলামায়ে কেরামগণের উচিৎ সবাই এক পতাকার নিচে এসে, রাজনীতির ময়দানে সক্রিয় হওয়া।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব মাওলানা মূসা বিন ইজহার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, নায়েবে আমীর আব্দুর রহমান চৌধুরী, সাবেক এমপি দেলোয়ার হোসেন খান দুলু, মাওলানা মঞ্জুরুল কাদের চৌধুরী, মুফতি মহিবুবুল্লাহ, হাফেজ মো: আযাহার আলী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা নজরুল ইসলাম চৌধুরী, মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ, মাওলানা মাজাহারুল ইসলাম মামুন তালুকদার, মাওলানা আতিকুর রহমান সিদ্দিকী প্রমূখ।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ