বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকামে ইসলামি সম্মেলন কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া এর উদ্যোগে আন্তর্জাতিক ইসলামি মহা সম্মেলন অনুষ্ঠিত হবে।

আগামীকাল ১৬ ডিসেম্বর (সোমবার) জোহরের পর থেকে মাদরাসার প্রাঙ্গণে মহা সম্মেলনটি শুরু হবে।

জামিয়ার শিক্ষক মুফতি আবু দাউদ আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে উপস্থিত থাকবেন, আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা মামুনুল হক, মাওলানা উবাইদুর রহমান খান নদভী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। এছাড়াও দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম সম্মেলনে উপস্থিত থাকবেন।

জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও শাইখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান সকল ধর্মপ্রাণ মুসলামানের প্রতি এ ইসলামি মহা সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ