বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

৬৩ দিন পর দেশে ফিরলেন আল্লামা আনোয়ার শাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্যাংককে চিকিৎসা শেষে ৬৩ দিন পর দেশে ফিরেছেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ–এর মুহতামিম, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টা ১২ মিনিটে থাই এয়ারের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সাথে ছিলেন ছোট ভাই শাব্বির আহম্মেদ রশিদ, ছেলে আনজার শাহ তানিম ও মেয়ের জামাতা জালালুর রহমান জালাল।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কে অভ্যর্থনা জানান মাহবুবুর রহমান শামীম, জিয়াউর রহমান ফাহিম, মাহফুজুর রহমান নাঈম, গাজী আশরাফ, রফিকুল ইসলাম, মো. এস. হোসেন আকাশ, আতহার আলী, মাওলানা তানভীর আহম্মেদ, হাফেজ উবাইদুল্লাহ, মুফতি সোহাইল, রহমত উল্লাহ, মাওলানা আজহার, উসমান গণি, আব্দুল মতিন, নূরুল আলমসহ আরো অনেক ছাত্র।

এর আগে গত ১০ অক্টোবর আল্লামা আযহার আলী আনোয়ার শাহ চিকিৎসার জন্য ব্যাংককে যান। ব্যাংককের ফাইয়া থাই নওয়ামী ইন্টারন্যাশনাল হসপিটালে তিনি শারীরিক পরীক্ষার পাশাপাশি চিকিৎসা নেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ