সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

‘দিল্লিতে বাসে আগুন দেয় পুলিশ’, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের এই মুহূর্তে উত্তাল ভারতের বিভিন্ন রাজ্য। এরই মধ্যে দেশটির পুলিশের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ উঠেছে।

দেশটির সংবাদ মাধ্যমে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে ছাত্র-পুলিশ সংঘর্ষ চলাকালীন পরিস্থিতি যাতে আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে সেই জন্যে কিছু বাসে আগুন ধরিয়ে দিয়েছে পুলিশই, এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে।

বাসে আগুন ধরিয়ে দিয়েছে পুলিশ, এমন দাবির পক্ষে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি বাসে কেরোসিনের জার থেকে কিছু তরল ছিটিয়ে দিচ্ছে দেশটির পুলিশ কর্মীই।

‘দিল্লিতে বাসে আগুন দেয় পুলিশ’, ভিডিও ভাইরাল

রবিবার সন্ধ্যা নাগাদ দেশটির রাজধানী দিল্লি বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। দক্ষিণ দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি অঞ্চলে নতুন নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতাকারী সহিংস বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধলে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।

এরই মাঝে পুলিশের বাসে আগুন দেয়ার ভিডিও দেশটির সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ কর্মী নিজেই একটি ফাঁকা বাসে কেরোসিনের জার থেকে কোনও তরল ছুঁড়ছেন।

ভিডিওতে আরো দেখা যায়, বেশ কয়েকটি বাস ও দু'চাকার গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার বিষয়ে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াসহ অনেকেই অভিযোগ করছেন, পুলিশেরই কিছু কর্মী এই ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে পুলিশের তরফ থেকে এই ধরণের সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এক টুইট বার্তায় লিখেছেন, এই ছবিটি দেখুন ... দেখুন কে বা কারা বাসে এবং গাড়িতে আগুন দিচ্ছে ... এই ছবিটি বিজেপির করুণ রাজনীতির সবচেয়ে বড় প্রমাণ ... বিজেপি নেতারা এর প্রতিক্রিয়ায় কী বলবেন?

https://twitter.com/NBTDilli/status/1206179343543627777?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1206179343543627777&ref_url=https%3A%2F%2Fwww.ittefaq.com.bd%2Fworldnews%2F114373%2F%25E0%25A6%25A6%25E0%25A6%25BF%25E0%25A6%25B2%25E0%25A7%258D%25E0%25A6%25B2%25E0%25A6%25BF%25E0%25A6%25A4%25E0%25A7%2587-%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%25B8%25E0%25A7%2587-%25E0%25A6%2586%25E0%25A6%2597%25E0%25A7%2581%25E0%25A6%25A8-%25E0%25A6%25A6%25E0%25A7%2587%25E0%25A7%259F-%25E0%25A6%25AA%25E0%25A7%2581%25E0%25A6%25B2%25E0%25A6%25BF%25E0%25A6%25B6-%25E0%25A6%25AD%25E0%25A6%25BF%25E0%25A6%25A1%25E0%25A6%25BF%25E0%25A6%2593-%25E0%25A6%25AD%25E0%25A6%25BE%25E0%25A6%2587%25E0%25A6%25B0%25E0%25A6%25BE%25E0%25A6%25B2

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ