রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

গাজীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় এমডিসহ ৭ জনের নামে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর সদর উপজেলার কেশরিতা এলাকায় অগ্নিকাণ্ডে লাক্সারি ফ্যান কারখানার শ্রমিক হতাহতের ঘটনার একদিন পর সোমবার (১৬ ডিসেম্বর) রাতে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, প্রাণহানির অভিযোগে মামলায় কারখানার পাঁচ মালিকের নাম উল্লেখ করে অজ্ঞাত ব্যাবস্থাপককে আসামি করা হয়েছে। মামলার আসামিরা করা হয়েছে কারখানার মালিক জাহিদ হাসানসহ পাঁচ মালিক ও কারখানার ব্যবস্থাপকের নাম উল্লেখ করে। মামলাটি দায়ের করেন নিহত কারখানা শ্রমিক রাশেদুল ইসলামের পিতা কামাল হোসেন।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ রাসেল শেখ জানান, মামলাটি করা হয় নিহতদের পরিবারের পক্ষ থেকে। তাই নিহতদের দাফন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

এর আগে রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বারিয়া ইউনিয়নের কেশরিতা এলাকায় লাক্সারি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পে‌য়ে ‌জয়‌দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।

এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনুর ইসলামকে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ইতোমধ্যে আগুনে নিহত প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা তাৎক্ষণিক সহায়তা দেয়ার ঘোষণা দেয় শ্রম মন্ত্রণালয়।

আরএম/