রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

রাজাকারের তালিকায় পুলিশের ২৬ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘ দিন পর হলেও রাজাকারের তালিকা প্রকাশ হওয়ায় খুশি মুক্তিযোদ্ধারা। তালিকায় বরিশাল বিভাগেরই অন্তত ১ হাজার জনের নাম রয়েছে। এর মধ্যে তৎকালীন পুলিশ কর্মকর্তাসহ ২৬ সদস্য রয়েছেন বলে জানা গেছে।

তালিকায় পুলিশের ২৬ সদস্য হলেন- পটুয়াখালী জেলা স্পেশাল ব্রাঞ্চের সাবেক পরিদর্শক মো. ওবায়েদুল হক, বরিশাল জেলার বানারীপাড়া থানার সাবেক ওসি নজরুল ইসলাম, ঝালকাঠির সাবেক পরদির্শক শাহ আলম, রাজাপুর থানার সাবেক ওসি বদরউদ্দিন আহমেদ, বরিশালের সিআইডি ক্যাম্পের পরিদর্শক আবুল মোতালেব জোমাদ্দার, পরিদর্শক মো. আবু, সাবেক পরিদর্শক নজরুল ইসলাম।

নলছিটির সাবেক ওসি মো. ইউসুফ আলী, সিআইডি পুলিশ সামসুল আলম, শাহ আলম, ওসি সেকান্দার আলি, কর্মকর্তা মতিয়ার রহমান, উজিরপুরের সাবেক এসআই একেএম নুরুল ইসলাম, পটুয়াখালী রিজার্ভ অফিসের সাবেক এসআই এস ইসলাম, কোতোয়ালির সাবেক এসআই এমএ মান্নান।

বরিশালের টিএসআই খন্দকার আব্দুল বারি, এসআই মান্নান, ফজলুর হক, ইসহাক, শামসুল হক, একেএম মতিউর রহমান, এএসআই আব্দুল মাজিদ, আব্দুস সাত্তার, আজাহার আলী, কনেস্টেবল আব্দুস সোবাহান ও গোলাম মাওলা।

বানারীপাড়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবুল হক বলেন, ৪৮ বছর পর হলেও রাজাকারের তালিকা প্রকাশ হয়েছে। এতে আমরা খুবই খুশি। তবে এ তালিকা থেকে অনেকেই বাদ পড়েছেন। যাদের মধ্যে বড় সংগঠকও রয়েছে।

গত রোববার (১৫ ডিসেম্বর) মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার, আলবদর ও আল-শামস বাহিনীর ১০ হাজার ৭৮৯ সদস্যের নামের তালিকা প্রকাশ করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যাচাই-বাছাই করে প্রথম ধাপে এ তালিকা প্রকাশ করে। তালিকায় অনেক মুক্তিযোদ্ধার নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে।

-এটি