শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

খাঁটি মধু চেনার ৮ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: মধু উচ্চ ওষধিগুণ সম্পন্ন মিষ্টি ও ঘন তরল পদার্থ, যা মৌমাছি ও অন্যান্য পতঙ্গ ফুলের নির্যাস হতে তৈরি করে এবং মৌচাকে সংরক্ষণ করে। এতে রয়েছে একাধিক রোগ নিরাময়ের ক্ষমতা। শীতকালে সর্দি-কাশি সারাতে মধুর জুড়ি নেই। এটি কখনও নষ্ট হয় না। কিন্তু কি করে বুঝবেন, যে মধু খাচ্ছেন সেটি খাঁটি কিনা?

জেনে নিন খাঁটি মধু চেনার উপায়- ১. খাঁটি মধুর স্বাদ হবে মিষ্টি, এতে কোনও ঝাঁঝালো ভাব থাকবে না।

২. মধুতে কখনও খারাপ গন্ধ হবে না। খাঁটি মধুর গন্ধ হবে মিষ্টি ও আকর্ষণীয়। ৩. এক টুকরো ব্লটিং পেপার নিয়ে তাতে কয়েক ফোঁটা মধু দিন। যদি কাগজ তা সম্পূর্ণ শুষে নেয়, বুঝবেন মধু খাঁটি নয়।

৪. শীতের দিনে বা ঠান্ডায় খাঁটি মধু দানা বেঁধে যায়। ৫. একটি মোমবাতি নিয়ে সেটির সলতেটি ভালভাবে মধুতে ডুবিয়ে নিন। এ বার আগুন দিয়ে জ্বালানোর চেষ্টা করুন। যদি জ্বলে ওঠে, তাহলে বুঝবেন যে মধু খাঁটি। আর যদি না জ্বলে, বুঝবেন যে মধুতে পানি মেশানো আছে।

৬. বেশ কিছুদিন ঘরে রেখে দিলে মধুতে চিনি জমে যায়। কিন্তু বয়াম-সহ মধু গরম জলে কিছুক্ষণ রেখে দিলে চিনি গলে ফের মধু হয়ে যাবে। কিন্তু নকল মধুর ক্ষেত্রে এটা হবে না। ৭. এক টুকরো সাদা কাপড়ে মধু মাখিয়ে আধ ঘণ্টা রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। যদি দাগ না পড়ে তাহলে বুঝবেন মধু।

৮. গ্লাসে বা বাটিতে খানিকটা পানি নিয়ে তাতে এক চামচ মধু দিন। যদি মধু পানির সঙ্গে সহজেই মিশে যায়, তাহলে বুঝবেন যে এটা অবশ্যই নকল। আসল মধুর ঘনত্ব পানির চাইতে অনেক বেশি, তাই তা সহজে মিশবে না। এমনকি নাড়া না দিলেও মধু পানিতে মিশবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ