শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা।

আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও জনপ্রিয়তা ধরে রেখেছে: শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাধারণত কোনো দল ক্ষমতায় থাকলে জনপ্রিয়তা ধরে রাখতে পারে না। কিন্তু আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকেও জনপ্রিয়তা ধরে রেখেছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। সরকার যে জনগণের কল্যাণে কাজ করতে পারে তা আমরা প্রমাণ করেছি। বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া আওয়ামী লীগের লক্ষ্য।

কাউন্সিলের মাধ্যমে একটি দল শক্তিশালী হয় জানিয়ে তিনি বলেন, জাতির পিতার আদর্শ মেনেই সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। মানুষের আস্থা, বিশ্বাস অর্জন করতে হবে। এ সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই কাউন্সিল অধিবেশনেই আওয়ামী লীগকে আগামী তিন বছর কারা নেতৃত্ব দেবেন তা বাছাই করা হবে। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে কোনো পরিবর্তন আসছে কিনা সে বিষয়ে সবার নজর।

এর আগে গতকাল শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছিলেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ