রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

দারুল উলুম দেওবন্দ মাদানী রহ. এর আমানত, এটা রক্ষা করা আমাদের কর্তব্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

দারুল উলূম দেওবন্দের সিনিয়র শিক্ষক আল্লামা সৈয়্যদ আরশাদ মাদানী বলেন, মাওলানা কাসিম নানুতুবী রহ. ও মাওলানা হুসাইন আহমদ মাদানী রহ. দারুল উলুম দেওবন্দ কে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গেছেন। এ আমানত আমাদের রক্ষা করতে হবে।

দারুল উলুম দেওবন্দের এক জরুরি সভায় গতকাল শুক্রবার তিনি আরো বলেন, ভারতের চলমান পরিস্থিতিতে আমাদের খুব সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। কারণ এ দারুল উলুম দেওবন্দ ঐতিহাসিক এক ইতিহাসের নাম। এটি আমাদের জন্য আমানত রেখে গেছেন আমাদের আকাবির গণ।

জানা যায়, দারুল উলূম দেওবন্দসহ অনেক মাদরাসাকে সরকার বন্ধ ঘোষণা করতে চাপ দিয়ে যাচ্ছে। এ চাপের মুখে মাদরাসাগুলো বন্ধ ঘোষণা করলে হয়ত অনিদৃষ্টকালের জন্য সরকার মাদরাসা খোলতে নাও দিতে পারেন। সেজন্য সরকারের আবেদন ফিরিয়ে দিয়েছে দারুল উলুম দেওবন্দ। এরই মধ্যে মাওলানা আরশাদ মাদানীসহ সিনিয়র উস্তাদ ও মজলিসে শূরা কয়েকবার মিটিং করেছেন। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মাদরাসার ছাত্রদের সুরক্ষার বিষয় নিশ্চিত করতে আহ্বান জানান আল্লামা আরশাদ মাদানী। মাদরাসার কোনো ক্ষতি যেনো কোনোভাবে না হয় সেদিকে লক্ষ রাখার জন্য আহ্বান জানান তিনি। বৈঠকে মুহতামিম আল্লামা আবুল কাসেম নুমানীর সভাপতিত্বে দেওবন্দের সব শিক্ষক উপস্থিত ছিলেন বলে জানা যায়।

জারবে দেওবন্দ থেকে আবদুল্লাহ তামিম

-এটি

</