রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

কুয়াশায় কোনো কিছু দৃশ্যমান না হওয়ায় দূর্ঘটনা এড়াতে শুক্রবার (২০ ডিসেম্বর) রাত থেকে সব ফেরি বন্ধ করে দেয়া হয় বলে বিআইডব্লিউটিসি জানায়। ফেরি চলাচল বিঘ্নিত হওয়ার কারণে ঘাটে আটকা পড়েছে অনেক যানবাহন।

কুয়াশা কেটে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ দিয়ে ফেরি চলাচল আবার শুরু হবে বলে জানায় বিআইডব্লিউটিসি।

এর আগে কুয়াশায় কোনো কিছু দেখা না যাওয়ায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে সব ফেরি বন্ধ করে দেয়া হয়। পরে কুয়াশা কেটে গেলে শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ দিয়ে ফেরি চলাচল আবার শুরু হয়।

-এএ