বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

বাংলাদেশ সীমান্তে যুবকের লাশ ফেলে গেল বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁও সীমান্তে এক যুবকের লাশ ফেলে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ শনিবার হরিপুর উপজেলার ৪২ বিজিবি অধীনস্থ মিনাপুর সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা।

বিজিবিকে বিপদে ফেলার জন্য এমন কাণ্ড ঘটানো হয়েছে দাবি করে হরিপুর উপজেলার ৭ নং ক্যাম্পের প্রধান নায়েব সুবেদার আব্দুস সালাম বলেন, বিএসএফ সদস্যরা এক যুবককে পিটিয়ে হত্যা করে বাংলাদেশের নোম্যান্স ল্যান্ড থেকে ভারতের ৫০ গজ ভেতরে ফেলে যায়।

লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা মিনাপুর বিজিবিকে খবর দেয়। পরে খবর পেয়েই বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে লাশটি ভারতীয় নাগরিকের বলে নিশ্চিত করে।

তিনি আরো বলেন, মরদেহটি একজন মুসলিম যুবকের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আর সে ভারতীয় নাগরিক বিধায় এখনই লাশটি সম্পর্কে কোনো সমাধানে পৌঁছানো যাচ্ছে না। কারণ এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ