বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

হাটহাজারীতে শেষ হ‌লো ২ মাসব্যাপী মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইশ‌তিয়াক সি‌দ্দিকী
হাটহাজারী প্র‌তি‌নি‌ধি

নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলা‌দেশের তত্ত্বাবধানে হাটহাজারীর বোর্ডের স্থায়ী প্রশিক্ষণ সেন্টারে গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া ৫০ দিনব্যাপি মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স আনুষ্ঠা‌নিকভা‌বে শেষ হ‌য়ে‌ছে।

কো‌র্সে প্রশিক্ষণ দি‌য়ে‌ছেন, বোর্ডের প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা মুফিজুল ইসলাম নূরানী, মাওলানা তাজুল ইসলাম ও মাওলানা মনজুরুল ইসলাম মনজুর।

প্রশিক্ষকগণ জানান, এ দীর্ঘ সময় মুয়াল্লিম প্রশিক্ষণে দিনরাত কঠোর মেহনত করেছেন ‌দে‌শের বি‌ভিন্ন অঞ্চল থে‌কে আগত প্রশিক্ষণার্থীরা। যোগ্যতা সম্পন্ন দক্ষ ও আদর্শবান মুয়াল্লিম হয়ে কুরআনের খেদমতে নিয়োজিত হওয়ার লক্ষ্যে দিবা-রাত্রি কঠোর মেহনত করেছে প্রশিক্ষণার্থীরা। প্রতিটি বিষয় পরিপূর্ণভা‌বে শেষ করে দুর্বলদেরকে সবল ও সবলদেরকে আরো সবল করার লক্ষ্যে গ্রুপভিত্তিক বি‌শেষ মেহনত করা হ‌য়ে‌ছে।

বিদায়ী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আখেরী নসিহত করেন, বোর্ডের মহাসচিব, দারুল উলূম হাটহাজারীর সিনিয়র মুফতী ও মুহাদ্দিস মাওলানা মুফতী জসীম উদ্দীন।

প্র‌শিক্ষণ শে‌ষে অ‌নেক প্র‌শিক্ষণার্থী‌কে বোর্ড কর্তৃক প‌রিচা‌লিত বি‌ভিন্ন মাদরাসায় নি‌য়োগ দেয়া হ‌য়ে‌ছে এবং ৩০ এর অ‌ধিক প্র‌শিক্ষণার্থী‌ তিন‌দি‌নের জন্য তাবলী‌গে বের হ‌য়ে‌ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ