বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

নওগাঁয় পলিটেকনিক ল্যাবে বিস্ফোরণ, দগ্ধ শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ল্যাবে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৭ শিক্ষার্থীর মধ্যে তৌহিদুল ইসলাম নামের এক শিক্ষার্থী মারা গেছে।

আজ রোববার ভোরে রাতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. সোহরায়ার্দী।

জানা যায়, নিহত তৌহিদুল ইসলাম নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও মান্দা উপজেলার গনেশপুর গ্রামের আতাব আলী চৌধুরীর ছেলে।

নিহতের বাবা আতাব আলী চৌধুরী জানান, ঢাকা মেডিকেল কলেজ থেকে তার ছেলের লাশ নিয়ে আসা হচ্ছে এবং আজ দুপুর ২টায় তার নামাজে জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হবে।

পলিটেকনিক ইনস্টিটিউট সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর রোববার বিকেল ৫টার দিকে ওই প্রতিষ্ঠানের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা চলার সময় রসায়ন ল্যাবে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী আহত হন।

তৌহিদসহ ৩জন শিক্ষার্থীর অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ