বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

প্রাথমিকে বহিষ্কৃতদের পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে বহিষ্কার হওয়া দুই শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা নেয়া হবে আগামী ২৪, ২৬ ও ২৮ ডিসেম্বর। হাইকোর্টের নির্দেশে তাদের পরীক্ষা নেয়া হচ্ছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে এই সময়সূচি পাঠিয়েছে।

প্রাথমিক সমাপনীতে ২৪ ডিসেম্বর সকালে ইংরেজি, বিকালে প্রাথমিক বিজ্ঞান, ২৬ ডিসেম্বর সকালে বাংলা, বিকেলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ২৮ ডিসেম্বর সকালে গণিত, বিকালে ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা নেয়া হবে।

আর ইবতেদায়িতে ২৪ ডিসেম্বর সকালে ইংরেজি, বিকালে আরবি, ২৬ ডিসেম্বর সকালে বাংলা, বিকালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২৮ ডিসেম্বর সকালে গণিত, বিকালে কোরআন মজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিকাহ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

সকালের পরীক্ষা ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকালের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থী যে পরীক্ষায় বহিষ্কৃত হয়েছে সেই পরীক্ষাসহ পরবর্তী সব পরীক্ষায় অংশ নিতে পারবে। এই পরীক্ষা নেওয়ার জন্য বিশেষ প্রক্রিয়ায় প্রশ্ন প্রণয়ন করে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে অনলাইনে পাঠাতে হবে।

গত ১৭ থেকে ২৪ নভেম্বর এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষা চলাকালে দুই শতাধিক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরে আদালত নতুন করে তাদের পরীক্ষা নেয়ার নির্দেশ দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ