বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় রোববার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মুহা. রাজিবুল (২৬) উপজেলার আমগাঁও গ্রামের বদিরুল ইসলামের ছেলে।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আমিরুজ্জামান জানান, ভোরে উপজেলার বেতনা এলাকা দিয়ে ভারতে প্রবেশের সময় ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের কাদিরগঞ্জ ক্যাম্পের টহল দল রাজিবুলকে লক্ষ্য করে গুলি করে এবং গুরুতর আহত অবস্থায় সীমান্তের এপারে ফেলে যায়।

সকালে বিজিবি টহল দল আহত অবস্থায় রাজিবুলকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫০ ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল সামিউন নবী বলেন, আজ ভোর সাড়ে ৪টার দিকে নিহত রেজাবুল অন্যান্য গরু ব্যবসায়ীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতের ফুলবাড়ী সীমান্তে বিএসএফ সদস্যরা গুলি চালায়। সেসময় রেজাবুল আহত হয়।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম জানান, নিহত রাজিবুলের পেটে গুলি লেগেছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ