শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা।

কওমি মাদরাসা শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভিপি নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

ছাত্রসমাজের অধিকার রক্ষা ও দেশের কল্যাণে যে কোনো আন্দোলনে কওমি মাদরাসা শিক্ষার্থীদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনে সব ধারার শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ডাকসু ভিপিকে বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের নেতারা দেখতে আসলে তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নুরুল হক নুর।

সোমবার বিকালে বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের সদস্য সচিব হাফেজ মাওলানা জামিল সিদ্দিকীর নেতৃত্বে কওমি কওমি ছাত্র ফোরামের একটি প্রতিনিধি দল আহত ভিপি নুরকে দেখতে যান। ডাকসুর ভিপি কার্যালয়ে হামলার নিন্দা জানিয়ে নুরসহ আহতদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন তারা। ভিপি নুরকে ধৈর্য ধরে আরও সামনে এগিয়ে চলার পরামর্শ প্রদান করেন তারা।

এসময় ডাকসু সহ-সভাপতি নুরুল হক নূর কওমি ঘরানার শিক্ষার্থীদের দেখে যারপরনাই খুশি হন। মাদরাসা শিক্ষার্থীদের উদ্দেশে ভিপি নুর বলেন, যতই সীমাবদ্ধতা থাকুক, আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করুন। আপনারা আমাদের পাশে থাকলে সব শ্রেণী-পেশার লোকদের নিয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে আরও জোরালো ভূমিকা রাখতে পারবো।

এ সময় বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের যুগ্ম-আহ্বায়ক মুফতি কাজী মাহবুব,মুফতি মোহসীন চৌধুরী, মাওলানা সাঈদ আহমাদ ছাড়াও কমিটির অন্যতম সদস্য মাওলানা সাজিদুর রহমান, মাওলানা নূরুল হুদা, মাওলানা আব্দুল্লাহ ও মাওলানা সালমান সাদিক উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ