রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের হাতপাখা প্রতীকে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) আলহাজ্ব মুহাম্মাদ আব্দুর রহমানকে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণার পর এই দুই প্রার্থীকে নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন দলের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব জানা গেছে।

দলটির কেন্দ্রীর নেতা ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ইমতিয়াজ আলম গণমাধ্যমকে জানিয়েছেন, দুই সিটির সব ওয়ার্ডে কাউন্সিলর পদে তারা প্রার্থী দেবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা ৫৪, আর দক্ষিণ সিটির ওয়ার্ড সংখ্যা ৭৫।

এর আগে, ২০১৫ সালের নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছিলেন অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ ও ঢাকা দক্ষিণ সিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছিলেন আলহাজ্ব আব্দুর রহমান। ভোটগ্রহণের দিন ইসলামী আন্দোলন নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও অধ্যক্ষ মাসউদ প্রায় ২০ হাজার আর আলহাজ্ব আব্দুর রহমান প্রায় ১৫ হাজার ভোট পেয়ে তৃতীয় স্থান লাভ করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ