বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে সিলেটে ছাত্র মজলিসের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডাকসু ভিপি নুরুল হক নুর এবং তার সহকর্মীদের উপর মুক্তিযুদ্ধ মঞ্চ নামে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে সোমবার দুপুর ২টায় নগরীতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে এই আক্রমণকে বাংলাদেশের সকল ছাত্র সমাজ, গণতন্ত্র ও বাকস্বাধীনতার উপর ফ্যাসিবাদী ভারতীয় এজেন্টদের নগ্ন আক্রমণ আখ্যায়িত করে অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেফতার করার দাবী জানানো হয়। সমাবেশে ছাত্র অধিকার আন্দোলনের সংগ্রাম ও সংহতির প্রতি জোরালো সমর্থন ও সংহতি প্রকাশ করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি আফজাল হোসাইন কামিলের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইফুল ইসলাম জলিলের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল উত্তর সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট পূর্ব সাংগঠনিক জেলা সভাপতি মুহাম্মদ জারির হোসাইন, পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, মৌলভীবাজার শহর সভাপতি সাদিকুর রহমান, শাবিপ্রবি সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, পশ্চিম জেলার সাবেক সভাপতি আহমদ মাহফুজ আদনান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মুহাম্মদ আব্দুর রব, লিটন আহমদ জুম্মান, মোস্তফা আহমদ সোহান, মুজিবুর রহমান, সাইফুর রহমান, মোশাররফ আবেদীন, সাদিকুর রহমান, মুহিবুর রহমান রায়হান প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ