রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

একই পরিবারের ৯ জনকে হত্যা করে ইসরায়েলের দু:খ প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের গাজায় হামলা করে একই পরিবারের পাঁচ শিশুসহ ৯ জনকে হত্যার পর ইসরায়েলি সেনাবাহিনী এখন এটিকে ‘ভুল’ হিসেবে উল্লেখ করে দু:খ প্রকাশ করেছে। নভেম্বরের ওই হামলায় পরিবারের সদস্যরা ছাড়াও আরো অনেক ফিলিস্তিনী নিহত হয়েছিল।

আল জাজিরা জানায়, ১৪ নভেম্বর ফিলিস্তিনের গাজা সরকারের কর্মকর্তা রাসমি আবু মালহৌসে ও তার ভাই মোহাম্মদের বাড়ি লক্ষ করে এ হামলা চালানো হয়। দেইর আল-বালাহ এলাকায় এ হামলায় সাওয়ারকা পরিবারের নয় সদস্য নিহত হয়েছিল। নিহত হয়েছিলেন রাসমি, তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম এবং তিন মাস, তিন বছর ও ১২ বছর বয়সী তাদের তিন সন্তান।

এ ভয়াবহ হামলায় আরো নিহত হয়েছিলেন মোহাম্মদের স্ত্রী ইউসরা এবং তাদের সাত ও ১৩ বছর বয়সী দুই ছেলে। হামলায় আহত মোহাম্মদ পরবর্তীতে ২২ নভেম্বর মারা যান। ইসরায়েল ও ফিলিস্তিনের মুজাহিদদের মধ্যকার সীমান্তবর্তী দুই দিনের ওই সংঘর্ষে ইসরাইলি বিমান হামলায় মোট ৩৪ জন ফিলিস্তিনী নিহত হয়েছিলেন। অপরদিকে গাজা থেকে ছোড়া রকেটে ৬৩ জন ইসরাইলি আহত হয়ে চিকিৎসা নিয়েছিলেন।

এদিকে ইসরায়েলি আর্মি বলছে, তারা মুজাহিদ গ্রুপের এক কমান্ডারের বাড়ি লক্ষ করে এ হামলায় চালিয়েছিল তারা। বিবৃতিতে আরো বলা হয়, সেনাবাহিনীর তদন্তে পরবর্তীতে জানা যায় যে, ভবনটিতে মিলিটারি কর্মকাণ্ড চালানো হলেও এটি কম্পাউন্ড ছিল না। বাস্তবতা হলো, এখানে সাধারণ নাগরিকরা বসবাস করতেন।আলজাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ