রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

ঢাকা সিটি নির্বাচন: ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং কর্মকর্তার অফিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সরকারি ছুটির দিনেও খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন আয়োজনকারী সংস্থাটির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মুহা. আতিয়ার রহমান ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের কাছে এই নির্দেশনাটি পাঠিয়েছেন। তিনি বলেন, শুধু রিটার্নিং কর্মকর্তার কার্যালয় নয়, নির্বাচন কমিশন সচিবালয়ও খোলা থাকবে।

ডিএসসিসি’র রিটার্নিং কর্মকর্তা মুহা. আবদুল বাতেন বলেন, বুধবার থেকে প্রতিদিনি আমাদের কার্যালয় খোলা থাকবে।

মতিঝিলের মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে স্থাপন করা হয়েছে ডিএসসিসি’র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। আর ডিএনসিসি’র রিটার্নিং কর্মকর্তা মুহা. আবুল কাসেমের কার্যালয় স্থাপন করা হয়েছে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে।

তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত। আপিল কর্তৃপক্ষহিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ