শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা।

ভারত থেকে জন্মসূত্রে বাংলাদেশি কেউ এলে তাকে গ্রহণ করা হবে: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত থেকে কোনো নাগরিক এলে তিনি জন্মসূত্রে বাংলাদেশি হলে তাকে গ্রহণ করা হবে, নয়তো ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী সিলেট মহানগরীতে চলাচলের জন্য টাউন বাস সার্ভিস ‘নগর এক্সপ্রেস’ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

একই দিন সিলেটে নগরীর নয়াসড়ক চার্চে বড়দিনের অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের বলেন, সারা বিশ্বে ধর্মীয় সম্প্রীতির একটি আদর্শ দেশ হলো বাংলাদেশ। বিশ্বের অনেক দেশে সাম্প্রদায়িক উন্মাদনা থাকলেও বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করছে।

এই শান্তি ও সম্প্রীতি ধরে রাখতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দেশে সব ধর্মের মানুষ নিশ্চিতে-নির্বিঘ্নে যার যার ধর্ম পালন করতে পারছে। এটা আমাদের অনেক বড় গৌরবের বিষয়। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও বড়দিনের কেক কাটেন।

‘নগর এক্সপ্রেস’ বাস সার্ভিসের উদ্বোধন শেষে নগরভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, টাউন বাস সার্ভিস চালুর মাধ্যমে নগরবাসীর একটি প্রত্যাশা পূরণ হয়েছে। আশা করছি এর মাধ্যমে নগরবাসীর যাতায়াতে অনেক সুবিধা হবে।

সিটি করপোরেশনের কাউন্সিলর ও নগর এক্সপ্রেস বাস মালিক গ্রুপের আহ্বায়ক মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ।

সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিটি কাউন্সিলর তৌফিক বক্স লিপন, নিটল মোটরসের কর্মকর্তা জাফর উল্লাহ, নিটল মোটরসের সিলেটের ডিলার এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ