রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

ছাত্ররা, ভয় পাবে না, প্রতিবাদ চালিয়ে যাও: মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘দিল্লির টুকরে টুকরে গ্যাং’-কে শাস্তি দেওয়ার সময় এসে গিয়েছে, দিল্লির মানুষের এ কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন অমিত শাহ।

আজ বৃহস্পতিবার দিল্লিতেই অমিত শাহের মুখে যখন এই মন্তব্য শোনা গেল, প্রায় ঠিক তখনই কলকাতায় ছাত্রদের ভয় না পেয়ে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়ার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আরো বলেন, বিজেপি যেন আগুন নিয়ে না খেলে, এই ভাষায় সমঝে দিয়ে মমতা বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জারি থাকবে।

সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী তৃণমূল নেত্রী মমতা আরো বলেন, কাওকে ভয় পেতে হবে না। আমি সাবধান করে দিচ্ছি, বিজেপি যেন আগুন নিয়ে না খেলে। এদিন কলকাতার রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত পদযাত্রার নেতৃত্ব দিয়েছেন মমতা।

তিনি বলেন, বিজেপি ছাত্রছাত্রীদের হুমকি দিচ্ছে। সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনে শামিল জামিয়া, আইআইটি কানপুর ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতি আমরা সংহতি জানাচ্ছি। তিনি প্রতিবাদী ছাত্রদের পাশে দাঁড়াবেন বলেও জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ