রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

ভিপি নুরকে নিরাপত্তা দিতে আইনি নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর বরাবর লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে নুরের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহা. মনিরুজ্জামান এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় প্রত্যেকেই উদ্বিগ্ন। অবিলম্বে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা নেয়া খুবই জরুরি। প্রত্যেক নাগরিকের জীবনের নিরাপত্তা দেয়া রাষ্ট্রের সাংবিধানিক কর্তব্য।

এতে আরও বলা হয়েছে, ভিপি নুর কেবল রাষ্ট্রের একজন নাগরিকই নন, তিনি একটি প্রতিষ্ঠান। সাধারণ শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি। বারবার তিনি এ ধরনের আক্রমণের শিকার। তাই অবিলম্বে তার নিরাপত্তা ব্যবস্থা নেয়া জরুরি।

এর আগে গত রোববার ডাকসু ভবনে ভিপি নুরুলের কক্ষে ঢুকে রড, বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। ওই ঘটনায় আহত অন্তত ২৪ জনের মধ্যে ৯ জন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে অধিকাংশ পদে ছাত্রলীগ প্রার্থীরা জয়ী হলেও ভিপিসহ দুটো পদে জয়ী হন কোটা সংরক্ষণ আন্দোলনকারীদের প্যানেলের দুই প্রার্থী। এরপর থেকে বিভিন্ন সময় হামলার মুখে পড়েন নুর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ