রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় সেনা পাঠানোর ঘোষণা দিলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়েব এরদোগান লিবিয়ায় সেনা পাঠাবেন বলে ঘোষণা দিয়েছেন। তুরস্কের পূর্ব অঞ্চল নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ যখন বাড়ছে তখনই তিনি এ ঘোষণা দিলেন।

তুর্কি রাষ্ট্রপতি আজ বৃহস্পতিবার ঘোষণা করেন, তিনি জানুয়ারীর প্রথম দিকে লিবিয়ায় সেনা প্রেরণের জন্য সংসদে একটি বিল পেশ করবেন।

আল-আরাবিয়া জানায়, তুরস্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইউএন-অনুমোদিত ও স্বীকৃত জাতীয় জোট সরকারের অনুরোধে তুরস্কের সেনা লিবিয়ায় পাঠানো হচ্ছে।

লিবিয়ায় বর্তমানে গৃহযুদ্ধ চলছে। পূর্বাঞ্চলীয় শহর বেনগাজির সেনাবাহিনী জেনারেল খলিফা হাফতার প্রধানমন্ত্রী ফয়েজ আল-সরজের নেতৃত্বে রয়েছেন, যিনি রাজধানী ত্রিপোলি দখল করতে লড়াই করছেন বলে জানা গেছে।

তুরস্কের রাষ্ট্রপতি আজ তিউনিসিয়ান কায়স সাইদের সাথে সাক্ষাত করেছেন। প্রধানমন্ত্রী ফয়সাল সিরাজের সরকারের সমর্থনে সেনা পাঠাবেন বলে ঘোষণা করেন। তিনি বলেন, লিবিয়ায় স্থিতিশীলতার জন্য তিউনিসিয়ার কার্যকর এবং গঠনমূলক ভূমিকা রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব লিবিয়ায় যুদ্ধবিরতি হওয়া উচিত।

উল্লেখ্য, এই মাসের শুরুতে তুরস্ক ও লিবিয়ার প্রধানমন্ত্রী ফয়সাল সিরাজ নেতৃত্বাধীন জাতীয় জোট সরকার (জিএনএ) মধ্যে একটি সুরক্ষা চুক্তি হয়েছে। তুরস্ক বলেছে, তারা জিএনএকে সহায়তা করার জন্য লিবিয়ায় সেনা পাঠাতে প্রস্তুত।

তিনি তখন বলেছিলেন, লিবিয়া যদি আমাদের কাছে এ জাতীয় কোনও অনুরোধ করে তবে আমরা সেখানে আমাদের সেনা প্রেরণ করবো। বিশেষত আমাদের মধ্যে সামরিক সুরক্ষা চুক্তি সই হওয়ার পরে এ আবেদনে আমরা সাড়া দিয়েছি। জাতিসংঘের মতে, তুরস্ক ইতোমধ্যে লিবিয়ায় জাতীয় জোটের অনুগত বাহিনীকে ট্যাঙ্ক এবং ড্রোনসহ সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ