বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

আল্লামা আসজাদ মাদানীর ইমামতিতে রেঙ্গায় জুমার নামাজে মুসল্লিদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইলিয়াস মশহুদ
রেঙ্গা থেকে

সিলেটের শীর্ষ ইসলামি বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শতবার্ষিকী ও দস্তারবন্দী মহাসম্মেলনের তৃতীয় ও শেষ দিন আজ শুক্রবার জুমআর নামাজের মুসল্লির ঢল নামে। সম্মেলনের বিশাল মাঠে মুসল্লি সংকুলান না হওয়ায় মাদরাসার মাঠ, মসজিদ ও পেন্ডালের আশপাশের বিশাল এলাকাজুড়ে মুসল্লিরা জুমআর নামাজের জন্য অংশগ্রহণ করেন।

মাওলানা ফখরুল ইসলাম মোগলাবাজারীর সঞ্চালনায় জুমআর ইমামিত করেন আল্লামা সায়্যিদ আসজাদ মাদানী। জুমআর খুতবা ও নামাজ পরবর্তীতে আল্লামা আসজাদ মাদানী দেশ, জাতি ও মুসলিম উম্মাহের জন্য শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য বিশেষ মোনাজাত করেন।

সকাল ১১টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে ৩য় দিনের শুরু হওয়া সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মাওলানা নযীর আহমদ ঝিংগাবাড়ি, শায়খ আব্দুশ শহীদ গলমুকাপনী, শায়খুল হাদিস মাওলানা মুকাদ্দাস আলী, শায়খুল হাদিস মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল হাই চৌধুরী।

জুমআ পূর্বে আলোচনা করেন, মাওলানা সাজিদুর রহমান বি-বাড়িয়া, মাওলানা আরশাদ রহমানী, মাওলানা মুফতী মিযানুর রহমান সাঈদ, মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মাওলানা শফিকুর রহমান, মুফতি শফিকুল ইসলাম প্রমুখ।

মাওলানা সাজিদুর রহমান বলেন, কওমি মাদরাসা হচ্ছে দ্বীন রক্ষার দূর্গ। কওমি মাদরাসা আদর্শ মানুষ তৈরি করে। সন্ত্রাস, জঙ্গীবাদ, খুন, ধর্ষণ এসব কওমি মাদরাসা শিক্ষিতরা কখনও করে না।

সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা সালেহ মুহাম্মদ জাকারিয়া, মাওলানা হাবীবে রব্বানী চৌধুরী তালবাড়ি, মাওলানা আব্দুল মতিন ধনপুরী প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ