রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

কাশ্মীর নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে ওআইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে তৎপর হতে যাচ্ছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। কাশ্মীর নিয়ে মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পরিকল্পনা করছে সংস্থাটির দায়িত্বে থাকা সৌদি আরব।

বৃহস্পতিবার একদিনের সফরে ইসলামাবাদ আসেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সউদ। পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন তিনি।

এক বিবৃতিতে ইসলামাবাদ জানায়, কাশ্মীর নিয়ে ওআইসির ভূমিকা প্রসঙ্গে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হয়। ভারত নিয়ন্ত্রিত অঞ্চলটির বিশেষ মর্যাদা বাতিলের পর সেখানে মানবাধিকার লংঘনের বিষয়টিও গুরুত্ব পায় বৈঠকে।

এ ছাড়া হিন্দুত্ববাদী এজেন্ডায় বিজেপি সরকারের বিতর্কিত নাগরিকত্ব আইন পাসের বিষয়টিও সৌদি আরবকে অবহিত করেন শাহ মেহমুদ কুরেশি।

একইদিন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে প্রিন্স ফয়সাল বিন ফারহানের বৈঠকে উঠে আসে কাশ্মীর প্রসঙ্গ।

বৈঠকে ইমরান খান জানান, ভারত বরাবরই সীমান্তে আন্তর্জাতিক আইন লংঘন করে আসছে। এতে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় হুমকি বাড়ছে।

তিনি কাশ্মীরি জনগণের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে, জম্মু-কাশ্মীর নিয়ে ন্যায্য সমাধানের সুবিধার্থে এবং ভারতে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য পদক্ষেপ গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান জানান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ