রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

ভারতের এনআরসির প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেইটে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এ সময় তারা ভারতে নাগরিকত্ব আইনের নামে সংখ্যালঘু মুসলিমদের নির্যাতনের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। শীঘ্রই এ সমস্যার সমাধান না হলে তীব্র আন্দোলনেরও ঘোষণা দেন তারা।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা অংশগ্রহণ করেন।

এরপর বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে মিছিল বের করে । যা পল্টন মোড় হয়ে দৈনিক বাংলা মোড়ে গিয়ে শেষ হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ