বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

আগুন পোহাতে গিয়ে দগ্ধ শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চগড়ে তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, মৃত নাজমুল হক (৭০) জেলার সদর উপজেলার মালিপাড়া (আমকাঠাল) গ্রামের বাসিন্দা। তিনি পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

মৃতের পরিবারের বরাতে হাফিজাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মুছা কলিমুল্লাহ প্রধান বলেন, গত ২০ ডিসেম্বর জুমার নামাজের পর বাড়িতে আগুন পোহাচ্ছিলেন নাজমুল। এ সময় তার পরনের লুঙ্গিতে আগুন ধরে যায়। এতে শরীরের নিচের অংশ পুড়ে যায়।

তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরদিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয় বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ