রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

পটুয়াখালী-বরগুনায় ২৮ দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) বরিশাল-পটুয়াখালী ১৩২ কেভি সিঙ্গেল সার্কিট সঞ্চালন লাইনের ঠিকাদার পরিবর্তন ও সক্ষমতা বাড়ানোর কাজের জন্য ২৮দিন পটুয়াখালীর অধিকাংশ ও বরগুনার কিছু এলাকায় প্রতিদিন ১০ ঘণ্টা করে বিদুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার রাতে পিজিসিবির বরিশাল বিভাগের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান পলাশ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৭ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। যেসব এলাকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে তা হলো-পটুয়াখালী জেলার সব উপজেলা এবং বরগুনার আমতলী, তালতলী ও বেতাগী উপজেলা।

পটুয়াখালী বিদ্যুৎ বিভাগ জানায়, কাজ চলাকালীন সময়ে ভোলা থেকে আংশিক লাইন সচল থাকলেও লোড শেডিং হবে। কাজ চলাকালীন অবস্থায় শহরের কিছু অংশে থাকবে, অন্য অংশে থাকবে না।

নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বরিশাল জিএমডি ও পটুয়াখালী বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ