রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

সোমালিয়ায় গাড়ি বোমা হামলা, নিহত ৭৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমালিয়ায় গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৭৬ জনের বেশি নিহত হয়েছে। এছাড়া শিশুসহ আরো অন্তত ১০০ জন আহত হয়েছে।

স্থানীয় সময় শনিবার সকালে মোগাদিসুতে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি কেন্দ্রে ভয়ানক গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে।

পুলিশের মতে, সপ্তাহের ছুটি উপভোগ করে সবাই রাজধানীতে ফিরছিল। তাই রাস্তায় প্রচুর যাত্রীবাহী গাড়ি ছিল। হামলাকারীরা এ সুযোগটি কাজে লাগাতে চেয়েছিল। গাড়ির কর আদায়ের চেকপোস্টের নিকট একটি ট্রাক পৌঁছার সাথে সাথেই বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ট্রাকটি বোমা দিয়ে বোঝাই ছিল। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছে।

তবে এখনও কেউ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় নিজেদের সম্পৃক্ততা দাবি করেনি। তবে এই হামলার জন্য আল শাবাবকে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপিকে পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মোহাম্মদ বলেন, গাড়ি বিস্ফোরণের ঘটনায় অন্তত ২০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আরো অনেকেই আহত হয়েছে।

তবে দেশটির সাবেক অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী মোহাম্মদ আবদিরজাক জানান, বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৯০ জনের বেশি নিহত হয়েছে। যদিও তিনি এই তথ্য সম্পর্কে নিশ্চিত নন বলেও জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ