রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

মিশরে সড়ক দুর্ঘটনায় পর্যটকসহ ২৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিশরে পৃথক সড়ক দুর্ঘটনায় পর্যটকসহ অন্তত ২৮ জন নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও বেশকিছু লোক।

কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানায়, শনিবার (২৮ ডিসেম্বর) রাতে সুয়েজ খাল বন্দর নগরীতে শ্রমিক বহনকারী একটি মিনিবাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ২২ জন নিহত হন। তাছাড়া রাজধানী কায়রোর পূর্বাঞ্চলে পর্যটকবাহী দুটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে আরও ছয়জনের প্রাণহানি ঘটে।

স্থানীয় গণমাধ্যম ‘আল-শোরুক’ জানায়, শনিবার সুয়েজ খালে হওয়া দুর্ঘটনায় নিহত শ্রমিকরা গার্মেন্টসে কাজ শেষে বাসটিতে চেপে বাড়ি ফিরছিলেন।

ওই ঘটনার কয়েক ঘণ্টা আগে কায়রোর পূর্বাঞ্চলে পর্যটকদের বহনকারী দুটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে মালয়েশিয়ার দুই নারী, এক ভারতীয় পুরুষ ও তিন মিশরীয়র মৃত্যু হয়। তাছাড়া দুর্ঘটনায় আরও কমপক্ষে ২৪ জন গুরুতর আহত হন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিশ্লেষকদের মতে, দুর্বল সড়ক রক্ষণাবেক্ষণ ও আইনি শিথিলতার কারণে আফ্রিকার এই দেশটিতে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ বিষয়। তবে অতিরিক্ত গতিসহ আইন ভঙ্গের বিরুদ্ধে প্রশাসনের শক্ত ব্যবস্থা নেওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে এই দুর্ঘটনাসহ হতাহতের পরিমাণ হ্রাস পেয়েছে।

মিশরের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৮ সালে দেশটিতে মোট আট হাজার ৪৮০টি সড়ক দুর্ঘটনা ঘটেছিল। এতে প্রায় তিন হাজার ৮৭ জনের মৃত্যু হয়। যদিও এর আগের বছর মোট ১১ হাজার ৯৮টি দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছিল প্রায় চার হাজারের মতো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ