রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

উত্তর প্রদেশে মাইক্রোবাস খাদে, নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তরপ্রদেশে নয়ডা অঞ্চলে ঘন কুয়াশায় মাইক্রোবাস খাদে পড়ে দুই শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ যাত্রী।

স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দিল্লির কাছাকাছি অবস্থিত দানকৌর এলাকায় খেরলি খালে পড়ে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার সকালে পুলিশের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ঘন কুয়াশার কারণে উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় গাড়িটি খালে পড়ে যায়। গাড়িটিতে মোট ১১ জন ছিলেন। পুলিশ ও উদ্ধারকারী দল গিয়ে ১১ জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে যেখানে ৬ জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বাকি ৫ জনের বর্তমানে চিকিৎসা চলছে।

পুলিশের এক মুখপাত্র জানান, ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে রাস্তা বেশি দেখা না যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণ নিশ্চিত হতে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ