রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

দুর্নীতির গ্লানি টেনে অবশেষে বিদায় নিচ্ছেন ইফা ডিজি, নতুন দায়িত্বে আ. হামিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলোচনা সমালোচনার সমাপ্তি ঘটিয়ে আগামীকাল মঙ্গলবার বিদায় নিচ্ছেন ইসলামিক ফাউন্ডেশনের দীর্ঘদিনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। নতুন দায়িত্ব পাচ্ছেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দার।

দায়িত্ব পাওয়া মু. আ. হামিদ জমাদ্দার এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, আমি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্ব পালন করব। নতুন মহাপরিচালক নিয়োগ হলে তার কাছে দায়িত্ব হস্তান্তর করব।

সূত্রমতে জানা যায়, সামীম মোহাম্মদ আফজাল জুডিশিয়াল সার্ভিসে ১৯৮৩ সালে যোগদান করেন। ২০০৯ সালের জানুয়ারিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। নিয়োগ ও পদোন্নতি, বিভিন্নখাত থেকে দুর্নীতিসহ নানা বিষয়ে অনিয়ম করেছেন তিনি।

তিনি ২০০৯ সালের পর থেকে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে দৈনিক ভিত্তিতে ৬০০ থেকে ৭০০ কর্মচারী নিয়োগ দিয়েছেন। যাদের পরবর্তী সময়ে নিয়মিতকরণ করা হয়। তবে এখনো ২০০ থেকে ৩০০ কর্মচারী দৈনিক ভিত্তিতে নিয়োজিত আছেন।

নানান দুর্নীতির অভিযোগে এক সময় স্বীয় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীরাই তার অপসারণরে দাবিতে আন্দোলন করে। পরবর্তীতে তার অসুস্থতার কথা বিবেচনা করে চুক্তির মেয়াদ শেষ করার সুযোগ দেন সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ