রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর

বাবরি মসজিদ নির্মাণে ৫টি জায়গা চিহ্নিত করলো যোগী সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদ গড়ার জন্য তিনটি এলাকার মোট পাঁচটি জায়গা বেছে দিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। যে জায়গাগুলি বাছা হয়েছে সেগুলি রয়েছে মির্জাপুর, শামসুদ্দিনপুর ও চাঁদপুরে। প্রত্যেকটি জায়গাই ৫ একর জুড়ে।

আজ মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছে উত্তরপ্রদেশ সরকার।

২৭ বছর আগে যেখানে বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল, বাবরি মসজিদের সেই জমি আর তার লাগোয়া ১৫ কিলোমিটার ব্যাসার্ধের এলাকা সুপ্রিম কোর্ট হিন্দুদের দিয়েছে। ওই এলাকার বাইরে এই জায়গাগুলি বাছা হয়েছে নতুন করে মসজিদ নির্মাণ করার জন্য।

মসজিদ নির্মাণের জন্য দ্রুত স্থান নির্বাচনের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই জমির মাপও বলে দেওয়া হয়েছিল। পাঁচ একর। তারই প্রেক্ষিতে উত্তরপ্রদেশ সরকারের এই পদক্ষেপ।

সূত্র মতে আরো জানা যায়, যে জায়গাগুলি বাছা হয়েছে, সেগুলি এ বার দেখানো হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে। তার মধ্যে থেকেই মসজিদ গড়ার জন্য পছন্দের জায়গা বেছে নেওয়ার কথা সুন্নি ওয়াকফ বোর্ডের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ