বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

গহরপুর জামিয়ার ৬৩ তম বার্ষিক মাহফিল বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ (সিলেট) থেকে: উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ আল্লামা নূর উদ্দিন গহরপুরী রহ. এর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর এর ৬৩তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে পরদিন ফজর পর্যন্ত জামেয়া প্রাঙ্গণে মাহফিলটি অনুষ্ঠিত হবে।

মাহফিলে দেশ-বিদেশের বিশিষ্ট ওলামা, মাশায়েখরা বয়ান করবেন। জামেয়ার মুহতামিম হাফেজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু মাহফিল সফল করতে সকলের সার্বিক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেছেন।

প্রসঙ্গত, শায়খুল হাদিস আল্লামা হাফেজ নূর উদ্দিন আহমদ গহরপুরী রহ. ছিলেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের আমৃত্যু সভাপতি। তিনি দেশের আলেমদের অভিভাবক ছিলেন। ১৯৫৭ সালে তিনি নিজ গ্রাম বালাগঞ্জের গহরপুরে বিখ্যাত এই দীনি প্রতিষ্ঠানটি গড়ে তোলেন।

২০০৫ সালে তার ইন্তেকালের পর এলাকাবাসী তারই সুযোগ্য সন্তান মাওলানা মুসলেহ উদ্দীন রাজুকে এই প্রতিষ্ঠানটি চালানোর গুরুদায়িত্ব অর্পণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে অগ্রসর চিন্তার তরুণ এই আলেম ভিন্নধর্মী নানা কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে কওমি অঙ্গনের নজর কাড়তে সক্ষম হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ