রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর

চীন রাশিয়া ও ইরানের ত্রিদেশীয় নৌমহড়ায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওমান সাগর ও ভারত মহাসাগরে রাশিয়া এবং চীনের সঙ্গে ত্রিদেশীয় যৌথ নৌমহড়ায় অংশ নিয়েছে ইরান। গেল শুক্রবার থেকে চার দিনব্যাপী এ নৌমহড়ায় বেশ চটেছে যুক্তরাষ্ট্র। এসব তথ্য জানা গিয়েছে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির বক্তব্য থেকে।

গত মঙ্গলবার তেহরানে দেয়া এক বক্তৃতায় হাসান রুহানি বলেন, এ ধরনের একটি ত্রিদেশীয় মহড়ার আয়োজন সহজ কোনো কাজ নয়। বৈশ্বিক দুই পরাশক্তি চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের যৌথ মহড়া তাই যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ করে তুলেছে বলে ধারণা করছে ইরান।

বেশ কিছুদিন ধরে ওমান সাগর ও ভারত মহাসগারের উত্তরের একটি অংশে অঞ্চলের পানিসীমা রক্ষায় একটি আন্তর্জাতিক সামরিক জোট গঠনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। বিপরীতপক্ষে ইরানের মহড়াটি ঠিক ওই অঞ্চলের প্রায় ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে হওয়ায় ক্ষেপেছে দেশটি।

এই মহড়ার প্রধান কয়েকটি লক্ষ্য ছিলো নৌপথে শত্রুপক্ষকে নিষ্ক্রিয় করা, জলদস্যুদের প্রতিহত করা, গভীর সাগরে দুর্ঘটনার শিকার হওয়া জাহাজের আগুন নেভানোর কৌশল রপ্ত করা। তাছাড়াও সমুদ্রে উদ্ধার ও ত্রাণ তৎপরতাসহ আরো বেশকিছু কৌশলের ওপর জোর দেয়া হয়।

ইরানের নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি মহড়া চলাকালীন এক সাংবাদিক সম্মেলনে বলেন, এ মহড়ার ফলে দেশ তিনটির নৌবাহিনী পরস্পরের সাথে অভিজ্ঞতা বিনিময়ের বিশাল একটি সুযোগ পেয়েছে। তিনি দাবি করে বলেন, মহড়াটি পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে।

-ওএএফ