সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না: পীর সাহেব দেওনা ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’  পৌনে ৬ কোটি টাকার সড়কে কাজ এগিয়েছে মাত্র ২০ শতাংশ, মানববন্ধনে স্থানীয়রা আকিজ ফাউন্ডেশন মাদরাসায় নিয়োগ দেওয়া হবে ১৯ জনকে দাওরায়ে হাদিস পরীক্ষার ফি জমা শুরু হচ্ছে, বিলম্বে বাড়বে ফি কর্ণাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দিলেন বিজেপি নেতা! মসজিদে নববীতে জুতার র‌্যাক চেনা আরও সহজ হলো ৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’

রিফাত হত্যা মামলা: ১০আসামির বিরুদ্ধে চার্জ গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনায় শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করছে আদালত।

আজ বুধবার বরগুনা জেলা ও দায়রা জজ মুহা. আছাদুজ্জামানের আদালতে অভিযোগের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। আগামী ৮ জানুয়ারি মামলার স্বাক্ষ্য গ্রহণ শুরু হবে।

গত ২ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মুহা. হুমায়ুন কবির ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। চার্জশিটভুক্ত আসামিরা হচ্ছে- রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মুহা. হাসান (১৯), মুহা. মুসা (২২), আয়শা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মুহা. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।

এছাড়া এই মামলায় শিশু অপরাধী হিসেবে চার্জশিটভূক্তরা হচ্ছে- রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজী (১৭), রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), আবু আবদুল্লাহ ওরফে রায়হান (১৬), ওলিউল্লাহ ওরফে অলি (১৬), জয় চন্দ্র সরকার ওরফে চন্দন (১৭), মুহা. নাইম (১৭), তানভীর হোসেন (১৭), নাজমুল হাসান (১৪), রাকিবুল হাসান নিয়ামত (১৫), সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ (১৭), মারুফ মল্লিক (১৭), প্রিন্স মোল্লা (১৫), রাতুল শিকদার জয় (১৬) ও আরিয়ান হোসেন শ্রাবন (১৬)।

মামলার আইনজীবী মাহবুবুল বারী আসলাম জানিয়েছেন,এ মামলার প্রাপ্তবয়স্ক আসামী মুছা বন্ড এখনো গ্রেফতার হয়নি। কিশোর আসামি প্রিন্স মোল্লা হাইকোর্টের নির্দেশে জামিনে আছে। এছাড়াও নিহত রিফাতের স্ত্রী ও আসামি আয়শা সিদ্দিকা মিন্নিও হাইকোর্টের নির্দেশে জামিনে আছে।

গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ওই দিনই রিফাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।-বাসস

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ