সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না: পীর সাহেব দেওনা ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’  পৌনে ৬ কোটি টাকার সড়কে কাজ এগিয়েছে মাত্র ২০ শতাংশ, মানববন্ধনে স্থানীয়রা আকিজ ফাউন্ডেশন মাদরাসায় নিয়োগ দেওয়া হবে ১৯ জনকে দাওরায়ে হাদিস পরীক্ষার ফি জমা শুরু হচ্ছে, বিলম্বে বাড়বে ফি কর্ণাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দিলেন বিজেপি নেতা! মসজিদে নববীতে জুতার র‌্যাক চেনা আরও সহজ হলো ৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’

অর্থমন্ত্রীর বাসায় চুরি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের রাজধানীর বাসায় চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ দায়ের করা হয়েছে। গুলশান ২ এর ১০৩ নম্বর সড়কে মন্ত্রীর বাসার আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৭০ হাজার টাকা চুরির অভিযোগে গৃহকর্মী সালমা বেগমের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করা হয়। সালমা বেগম পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

গেল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চুরির অভিযোগ এনে লোটাস কামাল গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গুলশান থানা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর কাজে আসেন সালমা বেগম। তিনি সবসময় বাসাতেই থাকতেন। গত ১৩ ডিসেম্বর বাসায় আলমারির ড্রয়ার ভেঙে ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। তাকে খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে বেলা ১১ টার দিকে মোবাইলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

গৃহকর্মী সালমা বেগমের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর থানা এলাকার আত্রাই গ্রামে। তার বাবার নাম শাহাদৎ হোসেন।

মামলাটি তদন্ত করছেন গুলশান থানার এসআই মো. খোরশেদ আলম। তিনি বলেন, গৃহকর্মী সালমা বেগমকে গ্রেফতারের চেষ্টা চলছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ